শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব: আইইএ প্রধান

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব: আইইএ প্রধান

চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি—এমন সতর্কবার্তা দিয়েছেন ফাতিহ বিরল, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (International Energy Agency)-এর প্রধান। প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে ঠেলে দিয়েছে বড় ধরনের অর্থনৈতিক ও জ্বালানি চ্যালেঞ্জের মুখে। তার ভাষ্য অনুযায়ী, তেল ও গ্যাসের বাজার এখন চরম প্রতিকূলতায় রয়েছে এবং তেলের দাম ১২০ ডলারের ওপরে উঠে যাওয়ায় বহু দেশের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। তিনি আরও জানান, যুদ্ধের প্রভাবে জ্বালানি নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়েছে। উচ্চমূল্য ও সরবরাহ সংকট মিলিয়ে বিশ্ব অর্থনীতি বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র:আল-জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments