সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চাঁদ দেখার পর আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হবে।এদিকে বাংলাদেশে আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হবে।
চাঁদ দেখার ঘোষণা সৌদির, বুধবার থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু
RELATED ARTICLES



