মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img
Homeজাতীয়সরকারি তহবিলের দুর্নীতি, কুষ্টিয়ার ইসি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সরকারি তহবিলের দুর্নীতি, কুষ্টিয়ার ইসি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কার্যালয়: মনিরামপুর, যশোর)-এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের হয়। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল সংশ্লিষ্ট কমিটি। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১)-এর বিধান মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তবে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোষ, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments