মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img
Homeজাতীয়একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা

একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা

নির্ধারিত সময়ের একদিন পর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মূলত ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা ছিল, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিডিউল না পাওয়ায় বইমেলা একদিন পেছানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির একজন সদস্য।বই মেলা পরিচালনা কমিটি ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অতিথি আমন্ত্রণ—সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে। রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ ফেব্রুয়ারি সময় দেওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও বইমেলার শুরু একদিন পিছিয়ে নির্ধারিত হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন। সুত্রের তথ্য অনুযায়ী, সরকার সদ্য গঠিত হওয়ায় এখনও অফিশিয়াল চিঠি পাওয়া যায়নি, তবে বেসরকারিভাবে প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেছে, এজন্য বইমেলা একদিন পেছানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments