মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img
Homeজাতীয়কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

বিএনপির নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ২ জন। মন্ত্রী হলেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হলেন— জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।ঢাকা বিভাগ থেকে ১১ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে নেওয়া হয়েছে। মন্ত্রী হলেন— আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হলেন— ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন ৬ জন। মন্ত্রী— ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী— এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী।বরিশাল বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫ জন। মন্ত্রী— হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী— আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।খুলনা বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ৪ জন। মন্ত্রী— নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী— মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।ময়মনসিংহ বিভাগ থেকে ৫ জন প্রতিমন্ত্রী হয়েছেন। তারা হলেন— মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রাশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।রংপুর বিভাগ থেকে ৩ জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রী— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব। প্রতিমন্ত্রী— ফরহাদ হোসেন আজাদ।সিলেট বিভাগ থেকে ২ জন মন্ত্রী হয়েছেন। তারা হলেন— আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments