বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলাভারত নয়, বিশ্বকাপের ভেন্যু বদল চায় বাংলাদেশ—আইসিসিকে বিসিবির আবেদন

ভারত নয়, বিশ্বকাপের ভেন্যু বদল চায় বাংলাদেশ—আইসিসিকে বিসিবির আবেদন

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। গতকাল বিসিবির এক অনলাইন বৈঠকে ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে না যাওয়ার পরামর্শ থাকলেও দেশজুড়ে তৈরি হওয়া সমালোচনা এবং সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ইতোমধ্যে আইসিসির কাছে ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, কিছুক্ষণের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির অবস্থান স্পষ্ট করা হবে এবং মোস্তাফিজ ও বিশ্বকাপ—দুই ইস্যুতেই পরিষ্কার বার্তা থাকবে। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপট তৈরি হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিসিআই মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এরপর প্রশ্ন ওঠে, যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেখানে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বিষয়টি তুলে ধরেন। এক ফেসবুক পোস্টে তিনি বিসিবিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়ার কথা জানান। এর পরই আইসিসিকে চিঠি দিয়ে ভারতে না যাওয়ার অবস্থান জানায় বিসিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments