বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশযমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ঢাকার প্রধান উপদেষ্টা ও সচিবালয় সংলগ্ন এলাকা এবং যমুনা পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রাসহ যেকোনো জনসমাগমমূলক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments