বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়কারওয়ান বাজার রণক্ষেত্র: মোবাইল ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষ

কারওয়ান বাজার রণক্ষেত্র: মোবাইল ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষ

পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এনইআর বাস্তবায়নের প্রতিবাদসহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে, পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ চালানো হয় এবং টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments