বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষা২০২৬ সালের এইচএসসির ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

২০২৬ সালের এইচএসসির ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১১ মার্চ ফরম পূরণের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হায়দার উদ্দিন কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্টদের অবহিত করা যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণের পর ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। এতে আরও বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments