বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলাচট্টগ্রাম রয়্যালসের দাপুটে ব্যাটিংয়ে টানা দুই জয়

চট্টগ্রাম রয়্যালসের দাপুটে ব্যাটিংয়ে টানা দুই জয়

স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের ম্যাচে একরকম দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম। মাঠ ছিল স্বাগতিক দর্শকে ভরপুর। দলটির দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস আগের ম্যাচের মতো টানা জয়ের ধারাকে বজায় রাখে। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০ উইকেটে জয় পাওয়া চট্টগ্রাম আজ ৯ উইকেটে জয় পায়। দুই ওপেনার নাঈম ও রসিংটন দুদিন ধরে ফিফটির দেখা পান। আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই থমকে যায় সিলেট টাইটান্সের ইনিংস। পাওয়ার প্লে শেষে ৩৪ রানে হারিয়ে বসে ৫ উইকেট। ৬ষ্ঠ উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমরজাই ৪৩ রান যোগ করে দলকে বড় রানের আশা দেন। ইমন ২২ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আজমতউল্লাহ ৪১ বলে ৪৩ রান করেন। এছাড়া রাহাতুল ফেরদৌস ১৭ রান করেন। চট্টগ্রামের হয়ে অধিনায়ক শেখ মাহেদি ১৮ রানে দুই উইকেট নেন এবং মির্জা বেগ ২৪ রান খরচায় দুটি উইকেট নেন। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম শেখ ৩৭ বলে ৫২ রান করে ফেরেন। রসিংটন ৫৩ বলে ৭৩ রান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তাদের ব্যাটিংয়ে ভর করে চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয় লাভ করে এবং চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। সিলেটের একমাত্র উইকেট শিকার করেন রাহাতুল ফেরদৌস। সংক্ষিপ্ত স্কোর: সিলেট টাইটান্স ১২৬/৭, ২০ ওভার (ওমরজাই ৪৪, ইমন ১৭, মাহেদি ২/১৮), চট্টগ্রাম রয়্যালস ১২৭/১, ১৬ ওভার (রসিংটন ৭৩*, নাঈম ৫২, রাহাতুল ১/২৯)। ফল: চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: নাঈম শেখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments