বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগে মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া আরও গতিশীল হবে। বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা ব্যবহারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্যাকেজ অনুযায়ী মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজকে ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ ১০০ এমবিপিএস, ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ ১২০ এমবিপিএস এবং ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজ ১৩০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে। সর্বোচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ১৭০ এমবিপিএস করা হয়েছে।
গ্রাহকদের জন্য সুখবর: ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ গতি
RELATED ARTICLES



