বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার প্রথম জামিন আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার প্রথম জামিন আদেশ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্ত আসামির নাম হুমায়ুন কবির পাটোয়ারি। তিনি লক্ষ্মীপুরের উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ শাহরিয়ার কবির। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর আগে তার দুই ভাই একই রোগে মারা যান বলে আদালতকে জানানো হয়। আদালত চারটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্ত অনুযায়ী জামিনের পর আসামি যেখানে অবস্থান করবেন তার ঠিকানা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে জানাতে হবে, কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া বা যুক্ত হওয়া যাবে না, ঠিকানা পরিবর্তন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও রেজিস্ট্রারকে অবহিত করতে হবে এবং মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা হুমকি দেওয়া যাবে না। ট্রাইব্যুনাল আরও জানান, উপর্যুক্ত কোনো শর্ত ভঙ্গ হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করবেন এবং ভবিষ্যতে আর কখনো জামিন দেওয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments