বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষদল নিবন্ধন না করায় সিইসির বিরুদ্ধে হাইকোর্টের অবমাননার রুল

দল নিবন্ধন না করায় সিইসির বিরুদ্ধে হাইকোর্টের অবমাননার রুল


আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। জানা যায়, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালত এ বিষয়ে আদেশ দেন। সেই আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগে এ রুল জারি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments