রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
spot_img
Homeজাতীয়নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ক্যাবিনেট পর্যবেক্ষণে দেখা গেছে—এই নির্বাচনে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। অতীতে পুলিশের আত্মবিশ্বাস নিয়ে যে আলোচনা ছিল, এই নির্বাচনের মাধ্যমে তা অনেকটাই দূর হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পুলিশ কি আদৌ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা; তবে তাদের কার্যকর ভূমিকা সেই সংশয় দূর করেছে। প্রেস সচিব আরও বলেন, এবার প্রথমবারের মতো ব্যাপক পরিসরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে বসে প্রায় দেড় ঘণ্টা নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেন। ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হলে ইতিবাচক ফলাফল আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’ নির্বাচন পরিচালনাকারীদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সিসিটিভি ব্যবস্থাও সহায়ক ছিল বলে জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, নির্বাচনের পর চারজনের মৃত্যুর তথ্য জানা গেছে, যার মধ্যে প্রকৃতপক্ষে একজন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। হাতিয়ার একটি ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments