রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
spot_img
Homeজাতীয়কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানাল ইসি

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানাল ইসি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, এবারের নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে। দলটি ২৯০টি আসনে প্রার্থী দেয় এবং এককভাবে ২০৯টি আসনে জয় লাভ করে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট; ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যারা সারাদেশে ২৭৪টি আসনে বিভিন্ন প্রতীকে লড়াই করে মোট ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন। এরপর রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); দলটি ৩২টি আসনে প্রার্থী দিয়ে মোট ভোটের ৩ দশমিক ০৫ শতাংশ অর্জন করেছে এবং তাদের ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট এবং একটি আসনে জয় লাভ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট। এছাড়া অন্যান্য দলের প্রাপ্ত ভোটের হার এক শতাংশেরও নিচে রয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও তাদের ভোটের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments