রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
spot_img
Homeজাতীয়মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভার শপথ

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভার শপথ

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার সেই রীতি ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments