রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিবসুন্ধরায় সৌজন্য সাক্ষাৎ: জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান

বসুন্ধরায় সৌজন্য সাক্ষাৎ: জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি। এ সময় ডা. শফিকুর রহমান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments