শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিনয়াপল্টনে বিএনপির যৌথ সভা কাল, নেতৃত্বে মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির যৌথ সভা কাল, নেতৃত্বে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ বিরতির পর আগামীকাল শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি। দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে একটি বিশাল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবারের এই যৌথ সভায় মূলত সেই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে পরবর্তী করণীয় নির্ধারণেও সভায় বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। ১ মে’র সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতিও এই সভায় পর্যালোচনা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments