শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মুক্তাদির, মিষ্টিমুখে সৌহার্দ্যের বার্তা

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মুক্তাদির, মিষ্টিমুখে সৌহার্দ্যের বার্তা

সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার বাদ জুম্মা তিনি মাওলানা হাবিবুর রহমানের হাতিমবাগস্থ বাসভবনে যান। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত এমপি মুক্তাদির সিলেটের উন্নয়ন ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। মাওলানা হাবিবুর রহমান চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সিলেট গড়তে সহযোগিতার আশ্বাস দেন। পরে তারা মোনাজাতে অংশ নেন। এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments