শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
spot_img
Homeজাতীয়সংসদ নির্বাচনে ৫৯.৪৪% ভোট, গণভোটে ‘হ্যাঁ’ ৬০.২৬%

সংসদ নির্বাচনে ৫৯.৪৪% ভোট, গণভোটে ‘হ্যাঁ’ ৬০.২৬%

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। অনুরূপভাবে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ এবং ‘না’ এর পক্ষে ৩০ শতাংশের কম। এ হিসেবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ। শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে এবং ফলপ্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি বেড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ২,০২৮ জন প্রার্থী। গেল ১২টি নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি এককভাবে (চট্টগ্রামের ২টি স্থগিত ফলসহ) ২১১টি আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন পেয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments