শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিসন্ত্রাস ও মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম হতে দেবো না: সাদিক কায়েম

সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম হতে দেবো না: সাদিক কায়েম

বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দেবো না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন।শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং নির্বাচনী এলাকা সহ সকল স্থানে সংঘাতমূলক রাজনীতি বন্ধ করে ভিন্নমতের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন।তিনি আরও বলেন, ‘হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এভাবে যদি একের পর এক হামলা চলতে থাকে এবং নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দেবো না, ইনশাআল্লাহ।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments