শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতবিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।পোস্টে তিনি বলেন, তাদের আন্দোলন কখনো একটি নির্বাচনকে ঘিরে ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই দলের লক্ষ্য। তিনি জানান, জামায়াত নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে।দলীয় স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, গত কয়েক মাসে অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।নির্বাচনের ফলাফলে কেউ হতাশ হতে পারেন উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চার গুণ বেড়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটি কোনো ধাক্কা নয়, বরং ভবিষ্যতের ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এলেও ২০২৬ সালে সরকার গঠনের পথে রয়েছে দলটি— যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্বাস অর্জন, জবাবদিহির সক্ষমতা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাই তাদের লক্ষ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments