ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মঙ্গলবার ভোট গণনা শেষে তার বিজয়ের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, এ আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন; এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।



