শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
spot_img
Homeজাতীয়নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা

নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জিতেছে ৬টি আসনে।ভোটগ্রহণ শেষে এখন নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের অপেক্ষা। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। দলটির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো।অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় ভূমিকা শিগগিরই নির্ধারিত হবে। দলটি প্রধান বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব নিতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments