সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
spot_img
Homeজাতীয়আমি আজ বিদায় নিতে আপনাদের সামনে এসেছি

আমি আজ বিদায় নিতে আপনাদের সামনে এসেছি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি আজ আমার কাজ থেকে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি।” সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এই সনদ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের নানা ভালো-মন্দ স্মৃতি সময়ের সঙ্গে মুছে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না উল্লেখ করে সনদ প্রণয়ন ও গণভোটে পাস করাতে সহযোগিতাকারী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও অধিকার রক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।প্রধান উপদেষ্টা বলেন, দেশের তরুণ প্রজন্ম অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। সাহসী, সৃজনশীল ও উদ্যমী তরুণদের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, বিশ্বমানের প্রশিক্ষণ এবং এমন রাষ্ট্রব্যবস্থা যেখানে মেধা, পরিশ্রম ও সততার মূল্যায়ন রয়েছে।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সংস্কারের পথ ধরতে হয়েছে। আজ সরকার বিদায় নিচ্ছে, তবে গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।বিদায়ী ভাষণে ড. ইউনূস জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। প্রবাসী ভোটাররা সামাজিক মাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করলে একজন নাগরিক হিসেবে তিনি গর্ব অনুভব করেন বলে উল্লেখ করেন। ভবিষ্যতে আরও বেশি প্রবাসী যেন নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments