বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img
Homeসারাদেশবালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের দখলে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাস জমি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে চেয়ারম্যান রেজাউল করিমকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবেও স্থাপনা অপসারণের জন্য বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমির উপর নির্মিত স্থাপনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার এবং বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, বহরপুর ইউনিয়নের ১ নম্বর খাস খতিয়ানের দুটি দাগে প্রায় ৩০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দখল করে রেখেছিলেন। তাকে একাধিকবার নোটিশ এবং মৌখিকভাবে অবহিত করা হলেও তিনি স্থাপনা অপসারণ করেননি। ফলে বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমি উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments