রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ

শেরপুরে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শেরপুর শহরের ডায়নামিক আইটি ইনস্টিটিউট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং দাপ্তরিক কাজে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনতে সহায়তা করবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, রিজার্ভ অফিসের আরওআই মোহাম্মদ দুলাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments