শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeসারাদেশঠাকুরগাঁওয়ে ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান

ঠাকুরগাঁওয়ে ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ঈদ মোবারক জানিয়েছেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুর রহমান

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ত্যাগ, সংযযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার অনন্য শিক্ষা।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আহসান হাবিব বিশেষভাবে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল হয় এবং সবার জীবন রহমত, বরকত ও নাজাতে পরিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments