শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeসারাদেশসিন্ডিকেটের দৌরাত্ম্য: তিস্তায় অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ২০+

সিন্ডিকেটের দৌরাত্ম্য: তিস্তায় অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ২০+

শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, পুলিশ সদস্য, গ্রামপুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছিল। এ অবস্থায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযান চালিয়ে তা বন্ধ করার চেষ্টা করলে উত্তোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ডিমলা উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, কয়েকজন পুলিশ সদস্য, গ্রামপুলিশ এবং সাংবাদিকসহ বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল ইসলাম রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তোলনকারীরা সংগঠিত হয়ে হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments