নিজস্ব প্রতিবেদক, বদলগাছী, নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বদলগাছী থানা শাখার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
বদলগাছী থানা শাখা শিবিরের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারির সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইলিয়াস হোসাইন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আহসান হাবিব। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান ও সাবেক অসংখ্য দায়িত্বশীল ও কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। পুনর্মিলনী অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এই আয়োজনের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



