মোঃ মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৫টা ৫৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।
এরপর জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শেরপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।



