বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুর তেল সংকটে মটরসাইকেল ব্যবসায় ধ্বস

ফুলপুর তেল সংকটে মটরসাইকেল ব্যবসায় ধ্বস

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জ্বালানি তেলের সংকটে বিরুপ প্রভাব পড়েছে মটরসাইকেল সংশ্লিষ্ট ব্যবসায়। চাহিদা মত পেট্রোল ও অকটেন না পাওয়ায়, ক্রেতাদের আগ্রহ কমে গেছে। যার ফলে বিক্রয় হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। পুরনো গ্রাহকরা তেল সংকট পড়ে, বাইক রেখে বাধ্য হয়ে বিকল্প বাহনে চলাফেরা করছেন।
শোরুমের ও স্থানীয় মটরসাইকেল সার্ভিস সেন্টার গুলো অলস সময় কাটাচ্ছেন, কেউ সার্ভিস নিয়ে আসছেন না। ব্যবসায়ীরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এই খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
ফুলপুরে হিরো,হুন্ডা,সুজুকি,ইয়ামাহা,বাজাজ,রানার সহ সকল মটরসাইকেল শোরুমগুলোতে এখন আগের মতো ক্রেতার ভিড় নেই। আগে যেখানে প্রতিদিন গড়ে ১০/১৫ টি বাইক বিক্রি হতো, এখন তা কমে ৪/৫টিতে দাঁড়িয়েছে। অনেক ক্রেতা নতুন বাইক কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। এছাড়াও বিক্রির বাজে অবস্থা পুরনো বাইক বিক্রির শোরুম গুলোতেও।

এবিষয়ে, সুজুকির শোরুম মালিক মোখলেছুর রহমান সুজন জানান, আমাদের বিক্রি কমেছে ৬০-৭০ ভাগ।
তেলের সংকটে পুরনো গ্রাহকেরা গাড়ি নিয়ে বের হতে না পারায়, পাওনা টাকা আদায় হচ্ছে না।
দ্রুত কার্যকর ব্যবস্থা জরুরী।
হুন্ডা শোরুম মালিক নাজমুল হক জানান, আমাদের ঈদ অফার থাকা সত্বেও বাইক ক্রয়ে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা।অনেক গ্রাহক টাকা নিয়ে অপেক্ষায় আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে মটরসাইকেল কিনবে।
হিরো আতিক মটরস্ , শোরুমের মালিক, আতিকুর রহমান আতিক জানান, মটরসাইকেল ব্যবসা মূলত ঈদ কেন্দ্রীক।
কিন্তু তেল সংকটের কারণে শোরুমে বিক্রি নেই।

অনেক গ্রাহক মনে করছেন, সংকটের চেয়ে মজুদদারের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও বিকল্প বাহন হিসেবে ইলেকট্রিক বাইকের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments