দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংকট নিরসনে এবং জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফুলপুর উপজেলার বিভিন্ন বাজার কমিটি এবং ইজারাদারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার “সাদিয়া ইসলাম সীম।”উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান ও ফুলপুর বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ।



