মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।
সভায় নববর্ষ উদ্যাপনকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ আরিফা সিদ্দিকা, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং প্রেসক্লাব, শেরপুরের সভাপতি কাকন রেজা প্রমুখ।
সভায় বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।



