দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
০৯/০৪/২০২৬ ইং বৃহস্পতিবার ফুলপুর শহরে পৌরসভার সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডিসি মোঃ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলীসহ ফুলপুর পৌরসভার কর্মকর্তাবৃন্দ।



