নাজমুল সাদ, হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে জাকজমকভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ বাংলা আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল করতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা সরকারী কলেজের প্রভাষক ফকির মোহাম্মদ সাদেক, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধেন শিক্ষক আমেনা বেগম, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্যাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূইয়া, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমী আক্তার, সাংবাদিক মো. আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



