মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। জেলা শহরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শেরপুর-৩ আসনের প্রার্থী আলহাজ মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মান্নান এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে খোয়ারপাড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।



