মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই রিকসা চালকের নাম লিটন খা। সে সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দশটার সময় রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হয় লিটন খা। এ সময় তিনি পরিবারকে বলে আসেন ভাড়া নিয়ে দুরে যাচ্ছে বাড়িতে আসতে দেরি হবে। ভোরে পদ্মায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
রিকসা ছিনতাইয়ের কারণে এই হত্যাকান্ড বলে ধারণা পুলিশের।



