শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeসারাদেশদেবিদ্বারে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরকে আটক

দেবিদ্বারে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরকে আটক

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ”তেলবাহী পদ্মা ট্রাম লড়ি” থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরা কারবারীকে আটক করে থানা পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে ৩ টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের
দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশি হোটেলের’ বিপরীতে পাশে মহসিনের দোকানে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে যেয়ে “চট্রগ্রাম মেট্রো- ঢ-৪১-০০২৭ নং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” থেকে পাইপের মাধ‍্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল পোড়ানোর সময় হাতে নাতে ২ চোরকে আটক করেন। এ সময়
পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক পালিয়ে যায়। পুলিশ আরো জানান চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুত রেখে বেশি দামে বিক্রয় করে আসছিল।

আটক তেল চোর সিন্ডিকেট সদস‍্যরা হলেন, মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০) কে আটক করা হয়। এসময় পৌর এলাকার মীর্জানগর গ্রামের পিতা অজ্ঞাত “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক মোরশেদ আলম পালিয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারী ও মজুতধারী’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ‍্যাক্ট ২৫ (১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২ শত লিটার এবং প্লাস্টি ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাসী চালিয়ে আরো ৩ টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments