বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা গ্রামে প্রবাসী সমাজসেবক আমিনুল ইসলাম মামুনের উদ্যোগে ১২ জুন প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিআরডিবির সভাপতি জাকারিয়া মোরশেদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একাব, সাধারণ সম্পাদক মুনজুর মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বিএনপি নেতা আব্দুস সামাদ গুটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রবাসী আমিনুল ইসলাম মামুন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।



