শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeসারাদেশঅপহরণের পর নিখোঁজ, ২৩ ঘণ্টা পর লাকসামে মিলল ছাত্রশিবির নেতা

অপহরণের পর নিখোঁজ, ২৩ ঘণ্টা পর লাকসামে মিলল ছাত্রশিবির নেতা

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসানকে লাকসাম থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি। কুমিল্লার দাউদকান্দি থেকে অপহৃত জিসানকে লাকসামে ফেলে যায় অপহরণকারীরা। উদ্ধার হওয়ার সময় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফেরেন জিসান প্রধান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, রাত ৮টার দিকে তিনি তার বাবাকে ফোন করে দাউদকান্দি পৌঁছানোর কথা জানান এবং দ্রুত বাড়ি ফেরার কথা বলেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ দেখা যায়। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান জানান, লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments