বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে নতুন ডিসি ও এসপিকে জাসাসের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে নতুন ডিসি ও এসপিকে জাসাসের ফুলেল শুভেচ্ছা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখা। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এ শুভেচ্ছা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানান এবং তাঁর সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা জেলার উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে শেরপুর জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক একে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, মোঃ মিলন মিয়া ও মোঃ রেজাউল করিম এবং সদস্য মোঃ আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ তাঁর সফল দায়িত্বপালন কামনা করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments