সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশকুমিল্লায় ৬০ দিনের রিপোর্টে খুন ২৭, অপমৃত্যু ১০৫

কুমিল্লায় ৬০ দিনের রিপোর্টে খুন ২৭, অপমৃত্যু ১০৫

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা:

কুমিল্লা জেলায় গত এক মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এপ্রিল – মে দুই মাসে খুনের ঘটনায় মোট ২৭ টি মামলা হয়েছে। একই সময়ে বিভিন্ন কারণে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন।

এছাড়া শুধু মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। ওই মাসে কিশোর গ্যাং সদস্য ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে ৬১২ টি মামলা দায়ের হয়েছে। এই মাসে ধর্ষণের ঘটনায় ১২ টি মামলা, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪ টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬৬ টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাশাপাশি জেলার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান সভায় বলেন, জেলা আইনশৃঙ্খলা সহ সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান করা হচ্ছে। আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় সব বিষয়ে তিনি উন্নতি প্রত্যাশা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments