মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeসারাদেশনদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্‌ সাদিয়া আফরিন এ্যানি। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments