শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeসারাদেশশিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: এমপি হাসনাত আব্দুল্লাহ

শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: এমপি হাসনাত আব্দুল্লাহ

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা:

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করতে হবে এবং ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং এটি একটি বড় দায়িত্ব। এর মাধ্যমে নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। “পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি মাধ্যম”—বলেন তিনি।
বক্তা আরও বলেন, সংগঠনের সফলতা নির্ভর করবে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের ওপর। তিনি গ্রুপিং রাজনীতি ও কোরামবাজি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্পষ্টভাবে জানান, ছাত্রশক্তির কার্যক্রম কোনোভাবেই টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম, বিতর্ক, সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে।
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে। সকল সমস্যা ও অভিযোগ যথাযথ নেতৃত্বের মাধ্যমে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বক্তা আরও বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সকল কার্যক্রম এখন সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ছাত্রশক্তিকে নিয়মিত শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করতে সংগঠনকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
এসময় উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,
জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান,সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদা সুলতানা-
মূখ্য সংগঠক, সাইফুল ইসলাম মাহিন
উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব
নাসিফ মোহাইমেন, মূখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

শেষে হাসনাত বলেন, শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে নেতৃত্বের মাধ্যমে প্রস্তাব দিলে তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments