বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুর সদরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন

শেরপুর সদরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আজ ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে শেরপুর জেলার সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, শেরপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক, শেরপুর জনাব এ.বি.এম. মামুনুর রশিদ।
খাল পুনঃখননের আওতাভুক্ত এলাকা ছিল সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা হ্রাস, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্‌ আরিফা সিদ্দিকা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স; অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর জনাব মোঃ মাহমুদুল হাসান; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), শেরপুর সদর জনাব রকিবুল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments