বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeসারাদেশরাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর কোতোয়ালি থানার চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা গ্রামের মো. হালিম মোল্লার ছেলে মো. সজিব মোল্লা (২১) এবং সদর উপজেলার লক্ষীপুর এলাকার ছগির শেখের ছেলে শিশির শেখ (২২)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments