বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeসারাদেশইউএনও মহোদয়ের সঙ্গে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

ইউএনও মহোদয়ের সঙ্গে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, একটি আদর্শ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে প্রশাসন ও সচেতন নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বাংলাদেশ খেলাফত যুব মজলিস অতীতের ন্যায় ভবিষ্যতেও সমাজকল্যাণ, নৈতিকতা প্রতিষ্ঠা এবং যুবসমাজের ইতিবাচক বিকাশে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উপজেলার সার্বিক অগ্রগতি, জনসেবা বৃদ্ধি এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments