বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeসারাদেশমাদক ব্যবসায়ী ইসমাইল আটক, ৩টি মাদক মামলা বিচারাধীন

মাদক ব্যবসায়ী ইসমাইল আটক, ৩টি মাদক মামলা বিচারাধীন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল (৩০) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ জুন ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ রাত ৯টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামের জহুরুলের চায়ের দোকানের সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে আহত করে ইসমাইল ও তার সহযোগীরা।
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিলদহবাড়ী পূর্বপাড়া গ্রামের দুখু মিয়ার ছেলে মোঃ ইসমাইলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ছবি: গাবতলী মডেল থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments