দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ফুলপুর পৌর বিএনপি।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে বিএনপি নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেলসহ পৌর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সাথে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন এবং প্রশাসনের নতুন কর্মকর্তার সফল কর্মজীবন কামনা করেন।



